গুগলের ফ্লুটার রানার্স আপ “টিম টাইগার্স”
গুগল আয়োজিত ইন্টারন্যাশনাল ফ্লুটার মোবাইল এপস্ হ্যাকাথনে রানার্স আপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের দল “টিম টাইগার্স” এর ‘ডোনেট প্লাজমা’ প্রকল্প।
বিজয়ী দলের সদস্যরা হলেন- সানজিদ রহমান সৌরভ (টিম লিডার), শাহ ফাহাদ হোসেন (প্রেজেন্টেশন ডেভেলাাপার), জুবা।েয়র আলম (ইউএল আর্কিটেক্ট), আবু সুফিয়ান শিবলী (প্রোগ্রামার), নাদিয়া নাসরিন (ভয়েস অব দি প্রেজেন্টেশন)।
ক্রস প্ল্যাট ফর্ম মোবাইল এপ্লিকেশন ফ্লুটার ব্যবহার করে ৪৮ ঘন্টার মধ্যে একটি মোবাইল অ্যাপ তৈরীর দক্ষতা নিয়ে আয়োজিত এই হ্যাকাথনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬৫০টি দল অংশ গ্রহণ করে। শুক্রবার রাতে প্রকাশিত ফলাফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের দল “টিম টাইগার্স” এর প্রজেক্ট ‘ডোনেট প্লাজমা’ রানার আপ গওয়ার গৌরব অর্জন করে।